স্পোর্টস

বুমরা ফিরলেও চিন্তায় ভারত! মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের বাইরে তারকা ওপেনার

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে ভারত। তবে ম্যাচের শুরুতেই মিলেছে দুঃসং; অসুস্থতার কারণে এই ম্যাচে নেই বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচেও এই তরুণ তুর্কির খেলা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও স্বস্তির খবর হলো, চোট সারিয়ে ফিরেছেন ঈশান কিষান। আজ সঞ্জু স্যামসনের সঙ্গে ইনিংসের সূচনা করবেন তিনি।

বোলিং বিভাগেও বড় রদবদল ঘটিয়েছে টিম ইন্ডিয়া। অসুস্থতা কাটিয়ে একাদশে ফিরেছেন তারকা পেসার জসপ্রীত বুমরা। গত ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পরেও অভিজ্ঞ বুমরাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মহম্মদ সিরাজ। বাকি একাদশ অপরিবর্তিত থাকলেও ওপেনিং জুটির নতুন পরীক্ষা আজ ভারতের বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে নামিবিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া সূর্যকুমারের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *