লেটেস্ট নিউজ

বুর্জ খলিফায় ফুটে উঠল ভারত-আরব আমিরাত মৈত্রীর প্রতিচ্ছবি, দিল্লিতে সম্পন্ন হলো ‘আই ইমপ্যাক্ট সামিট’ – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর সাফল্য উদযাপন করা হলো বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফায়। বিশেষ আলোকসজ্জার মাধ্যমে এই মেগা ইভেন্টের বার্তা দুবাইয়ের আকাশচুম্বী ভবনে প্রদর্শিত হয়, যা ভারত ও সংযুক্ত আরব আমিরাতের ক্রমবর্ধমান কূটনৈতিক ও প্রযুক্তিগত বন্ধুত্বের এক শক্তিশালী নিদর্শন। ২০ ফেব্রুয়ারি সম্মেলনের সমাপনী দিনে উদ্ভাবন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের অগ্রযাত্রাকে বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে ভবিষ্যতের এআই-এর জন্য ‘মানব’ (MANAV) ভিশন পেশ করেন। তিনি নৈতিকতা, দায়বদ্ধতা, জাতীয় সার্বভৌমত্ব, অন্তর্ভুক্তি এবং বৈধতার ওপর জোর দিয়ে এআই-কে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর মতে, এআই কোনো নির্দিষ্ট দেশ বা কো ম্পা নির একচেটিয়া সম্পদ না হয়ে একটি ‘গ্লোবাল কমন গুড’ হিসেবে বিকশিত হওয়া উচিত।

প্রযুক্তিগত এই মহোৎসবে বিশ্বের শীর্ষস্থানীয় টেক লিডার এবং সিইওরা অংশ নিয়েছিলেন। সম্মেলনে প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, ভারত এআই-কে ভয় পায় না, বরং এতেই ভবিষ্যৎ এবং সম্ভাবনা খুঁজে পায়। বুর্জ খলিফার গায়ে মোদী সরকারের এই উদ্যোগের স্বীকৃতি আন্তর্জাতিক স্তরে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *