বৃহস্পতিবারই রাজীব কুমারের বিদায় সংবর্ধনা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য পুলিশের বর্তমান মহানির্দেশক (ডিজিপি) রাজীব কুমারের কর্মজীবনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। তবে নির্ধারিত সময়ের আগেই তাঁর বিদায়ী অনুষ্ঠানের প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার। আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ২৯ জানুয়ারি কলকাতার বডিগার্ড লাইন্সে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে সুপ্রিম কোর্ট ও ক্যাটের নির্দেশ মেনে শুক্রবারের মধ্যে নতুন ডিজি নিয়োগের প্যানেল ইউপিএসসি-র কাছে পাঠাতে হবে রাজ্যকে। আইনি জটিলতা কাটিয়ে সেই তালিকায় রাজীব কুমারের নামও থাকার সম্ভাবনা প্রবল। তবে উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া চলাকালীনই রাজীব কুমারের সম্মানে এই রাজকীয় বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

