লেটেস্ট নিউজ

বেঙ্গল সুপার লিগ: সেমিফাইনালে নর্থ ২৪ পরগনা, স্বপ্নভঙ্গ উত্তরবঙ্গের – এবেলা

এবেলা ডেস্কঃ

কল্যাণী স্টেডিয়ামে নর্থবেঙ্গল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে বেঙ্গল সুপার লিগের সেমিফাইনাল নিশ্চিত করল নর্থ ২৪ পরগনাস এফসি। ম্যাচের শুরুতে উত্তরবঙ্গ এগিয়ে গেলেও দ্রুত সমতায় ফেরে চব্বিশ পরগনা। শেষ পর্যন্ত ৬৩ মিনিটে জোমুয়ানসাঙ্গার জয়সূচক গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ের ফলে লিগের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হলো। জেএইচআর রয়্যাল সিটি, হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এবং সুন্দরবন বেঙ্গলের সঙ্গে নকআউট পর্বে যোগ দিল নর্থ ২৪ পরগনা। অন্যদিকে, মেদিনীপুরকে গোলবন্যায় ভাসিয়েও শেষ রক্ষা হলো না উত্তরবঙ্গের; টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *