বেঙ্গল সুপার লিগ: সেমিফাইনালের প্রথম লেগে রোমাঞ্চকর লড়াই – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গল সুপার লিগের সেমিফাইনালের প্রথম লেগে অঘটন ঘটাল উত্তর চব্বিশ পরগনা এফসি। লিগ টেবিলের শীর্ষে থাকা জেএইচআর রয়্যাল সিটিকে ১-০ গোলে হারিয়ে চমক দিয়েছে তারা। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচর একমাত্র গোলটি করেন আদিয়ারা। অন্যদিকে, কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর ম্যাচে সুন্দরবন বেঙ্গল অটোকে ৪-৩ ব্যবধানে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।
হাওড়া-হুগলির হয়ে পাওলো সিজার হ্যাটট্রিক করে জয়ের নায়ক হয়ে ওঠেন। সুন্দরবনের রিচমন্ড জোড়া গোল করলেও শেষরক্ষা হয়নি। আগামী ৩০ জানুয়ারি কল্যাণী ও ইস্টবেঙ্গল মাঠে ফাইনালের লক্ষ্য নিয়ে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। টানটান উত্তেজনার এই লড়াই ঘিরে এখন ফুটবলপ্রেমীদের মাঝে প্রবল উৎসাহ তুঙ্গে।

