বেঙ্গালুরু বিমানবন্দরে কোরীয় পর্যটককে যৌন হেনস্থা, গ্রেফতার কর্মী – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে এক কোরীয় পর্যটককে যৌন হেনস্থার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বিমানবন্দর কর্মী আফান আহমেদ লাগেজ পরীক্ষার অজুহাতে ওই নারীকে নির্জনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।
ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিলেও ওই পর্যটক জানান, একজন ব্যক্তির আচরণের জন্য তিনি ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করতে চান না। বর্তমানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় বিমানবন্দরের যাত্রী সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

