লেটেস্ট নিউজ

বেড়ে গেল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের বোনাস এবং নবান্ন জারি করল নতুন বিজ্ঞপ্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য তাঁদের অ্যাড হক বোনাস কার্যকর করার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ, বৃহস্পতিবার। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের বোনাস বৃদ্ধির যে ঘোষণা হয়েছিল, এদিন তা এই বিশেষ বাহিনীর জন্যও কার্যকর করা হলো।

নতুন নির্দেশিকা অনুযায়ী এই কর্মীরা এখন থেকে ৭ হাজার ৪০০ টাকা করে বোনাস পাবেন। আগে এই অর্থ ছিল ৬ হাজার ৮০০ টাকা অর্থাৎ একধাক্কায় ৬০০ টাকা বাড়ানো হয়েছে। ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত যাঁদের মাসিক বেতন ৪৬ হাজার টাকার নিচে এবং নির্দিষ্ট শর্ত পূরণকারী চুক্তিভিত্তিক কর্মীরাও এই বর্ধিত বোনাস পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *