লেটেস্ট নিউজ

বেতন বাড়ানোর আবদার কি কাল হলো? ১২ বছরের বিশ্বস্ত কর্মীকে এক নিমেষে ছাঁটাই করলেন মাস্ক! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: আপনি কি বিশ্বাস করবেন, যে মানুষটি দিনে ২০ ঘণ্টা সময় দিয়ে দীর্ঘ ১২ বছর ধরে আপনার ব্যবসার সবটা সামলাচ্ছেন, সামান্য বেতন বৃদ্ধির কথা বলতেই তাকে আপনি চাকরি থেকে তাড়িয়ে দেবেন? শুনতে অবাক লাগলেও টেসলা কর্তা ইলন মাস্ক ঠিক এই কাজটিই করেছেন তাঁর ছায়াসঙ্গী মেরি বেথ ব্রাউনের সাথে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, কর্পোরেট জগতে কি তবে কঠোর পরিশ্রম আর আনুগত্যের কোনো মূল্য নেই?

মেরি যখন তাঁর কাজের বিনিময়ে ন্যায্য বেতন চাইলেন, মাস্ক তাঁকে দু’সপ্তাহের ছুটিতে পাঠিয়ে দেন। আসলে তিনি দেখতে চেয়েছিলেন মেরিকে ছাড়া তাঁর কাজ চলে কি না। ছুটি শেষে ফিরতেই মাস্ক জানিয়ে দেন, তাঁর আর প্রয়োজন নেই। যদিও মাস্ক পরে এই ঘটনা অস্বীকার করে মেরিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন, তবুও এই ঘটনাটি কর্মীদের অধিকার এবং কর্পোরেট নিষ্ঠুরতা নিয়ে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *