বেপরোয়া চালকদের দিন শেষ: কলকাতায় নামছে হাইটেক ক্যামেরা – এবেলা
এবেলা ডেস্কঃ
শহরে ট্রাফিক আইন অমান্য ও দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। এবার মহানগরীর ২০টি গুরুত্বপূর্ণ মোড়ে বসছে অত্যাধুনিক ‘রেড লাইট ভায়োলেশন ডিটেকশন’ ক্যামেরা। সিগন্যাল অমান্য করলেই স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়বে গাড়ির নম্বর প্লেট।
ANPR প্রযুক্তির মাধ্যমে আইনভঙ্গকারীদের তথ্য সরাসরি চলে যাবে লালবাজারের সার্ভারে। তৎক্ষণাৎ এসএমএস বা ই-মেইলে পৌঁছাবে জরিমানার নোটিশ। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ের এই ডিজিটাল নজরদারিতে ট্রাফিক সচেতনতা বাড়বে বলে আশা করছে প্রশাসন।

