লেটেস্ট নিউজ

বেলডাঙায় অশান্তির নেপথ্যে ‘নতুন গদ্দার’ ও বিজেপি: সরব অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের বেলডাঙায় চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বিজেপি এবং এক ‘নতুন গদ্দার’কে সরাসরি দায়ী করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বহরমপুরের জনসভায় তিনি দাবি করেন, বিজেপির ইন্ধনেই এলাকায় উত্তজনা ছড়ানো হচ্ছে। বহিরাগত প্ররোচনায় পা না দিয়ে সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার কড়া বার্তাও দেন তিনি।

অশান্তির আশঙ্কায় কর্মসূচি বাতিলের প্রস্তাব থাকলেও অভিষেক তা নাকচ করে লড়াইয়ের ডাক দেন। তিনি জানান, বিভাজনের রাজনীতি রুখতে মুর্শিদাবাদকে ঐক্যবদ্ধ হতে হবে। নাম না করে নিজের দলের সাময়িক বরখাস্ত বিধায়ক ও বিজেপি নেতাদের তীব্র আক্রমণ করে তিনি গদ্দারমুক্ত বাংলা গড়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *