বেলডাঙায় অশান্তি: নাম না করে হুমায়ুন কবীরকে ‘গদ্দার’ তোপ অভিষেকের – এবেলা
এবেলা ডেস্কঃ
বহরমপুরের রোড শো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলডাঙার অশান্তিতে প্রত্যক্ষ ইন্ধন জোগানোর অভিযোগে এক ‘নতুন গদ্দার’-কে তীব্র আক্রমণ করেছেন। সরাসরি নাম না নিলেও, তাঁর নিশানায় ছিলেন তৃণমূলের নিলম্বিত বিধায়ক হুমায়ুন কবীর। অভিষেক হুশিয়ারি দিয়ে জানান, বিভাজনের রাজনীতি করা এই ব্যক্তিদের প্রকৃত স্বরূপ দ্রুত প্রকাশ্যে আনা হবে।
বিক্ষোভের জেরে উত্তপ্ত বেলডাঙায় নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল সেনাপতি। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্য ও পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় বিশেষ হেল্পলাইন চালুর ঘোষণাও করেন তিনি। এছাড়া প্ররোচনায় পা না দিয়ে মুর্শিদাবাদবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

