বেলডাঙায় মিম-হুমায়ুন এক মঞ্চে, মমতার পতন নিশ্চিত করার হুংকার – এবেলা
এবেলা ডেস্কঃ
রেজিনগরে জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সভায় যোগ দিলেন মিমের রাজ্য সম্পাদক ইমরান সোলাঙ্কি। এই যৌথ মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পতনের ডাক দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে হায়দরাবাদে আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে হুমায়ুনের। পাশাপাশি, নওশাদ ও আব্বাস সিদ্দিকীর আইএসএফ-এর সঙ্গে জোটের আলোচনাও ইতিবাচক পথে এগোচ্ছে বলে খবর।

