লেটেস্ট নিউজ

বেলডাঙায় সাংবাদিক নিগ্রহ: প্রতিবাদে উত্তাল কাঁচরাপাড়া – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের বেলডাঙায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরব হলো বীজপুর সাংবাদিক ঐক্য। মঙ্গলবার কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত এক বিশাল ধিক্কার মিছিল আয়োজিত হয়। মিছিলে অংশগ্রহণকারী সাংবাদিকরা স্লোগানের মাধ্যমে এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।

মিছিল শেষে আয়োজিত পথসভায় ব্যারাকপুর ও বীজপুর অঞ্চলের বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা সংবাদমাধ্যমের ওপর এহেন আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন এবং পেশাগত নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। সংবাদকর্মীদের সুরক্ষায় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে এই প্রতিবাদী কর্মসূচি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *