বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন বিভ্রাট রুখতে কেন্দ্রের কড়া দাওয়াই, এবার খরচ লুকোলে বিপদ! – এবেলা
এবেলা ডেস্কঃ
বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন খরচ নিয়ে রোগীদের ক্ষোভ মেটাতে কড়া নির্দেশিকা জারি করল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস (DGHS)। এবার থেকে রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার আগে তার প্রয়োজনীয়তা এবং ইনভেসিভ বা নন-ইনভেসিভ প্রক্রিয়ার সম্ভাব্য খরচ সম্পর্কে পরিবারকে বিস্তারিত জানানো বাধ্যতামূলক। স্বচ্ছতা বজায় রাখতে হাসপাতালের ওয়েবসাইট এবং বিলিং কাউন্টারে ভেন্টিলেটর সংক্রান্ত সমস্ত খরচের তালিকা প্রদর্শন করতে হবে।
চিকিৎসকদের এখন থেকে ভেন্টিলেশনের ঝুঁকি ও সুবিধা সম্পর্কে রোগীর স্বজনদের লিখিত সম্মতি নিতে হবে। বিশেষ করে ১৪ দিনের বেশি ভেন্টিলেশনে থাকা রোগীদের ক্ষেত্রে মাসিক অভ্যন্তরীণ অডিট বাধ্যতামূলক করা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভেন্টিলেশন পরবর্তী জটিলতা নিয়ে পরিবারকে অন্ধকারে রাখা বন্ধ করতেই কেন্দ্রীয় কমিটির এই কড়া পদক্ষেপ।

