বেহালায় রণক্ষেত্র: বিপ্লব দেবের সভার পরই মঞ্চে আগুন! – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার উপকণ্ঠ বেহালায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষে চরম উত্তেজনা ছড়িয়েছে। সখের বাজার এলাকায় বিজেপির জনসভা শেষে এক ক্লাবে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে, বিজেপি নেতা বিপ্লব দেব এলাকা ছাড়ার পরই তাদের অস্থায়ী মঞ্চে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তৃণমূল কর্মীরা।
পাল্টা অভিযোগে তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় দাবি করেন, বিজেপি সমর্থকরাই প্রথমে ক্লাবে ঢুকে টুর্নামেন্ট বন্ধ করে ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে। বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে শাসক দলের দিকে আঙুল তুলেছেন।

