লেটেস্ট নিউজ

‘বৈচিত্রের মধ্যেই ঐক্য’, ২০২৬-এ রেকর্ড জয়ের হুঙ্কার হুগলির সাংসদ রচনার – এবেলা

এবেলা ডেস্কঃ

সিঙ্গুরে এক জনসভায় দাঁড়িয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলা ও বাঙালি আবেগকে হাতিয়ার করে তিনি স্পষ্ট জানান, যারা বাংলাভাষীদের আক্রমণ বা লাঞ্ছনা করে, তৃণমূলের লড়াই সরাসরি তাদের বিরুদ্ধে।

সাংসদ এদিন ঐক্যের বার্তা দিয়ে বলেন, “আমরা বৈচিত্রের মধ্যে ঐক্যে বিশ্বাসী এবং সবাই মিলে এক হয়ে লড়াই করব।” ২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী। ২০১১ সালের ১৮৪টি আসনের রেকর্ড তৃণমূল ভেঙে দেবে দাবি করে রচনা বলেন, “রেকর্ড ভোটে জয়ী হয়ে ফের ক্ষমতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সাংসদ হিসেবে সবসময় হুগলির মানুষের পাশে আছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *