লেটেস্ট নিউজ

বোমা সাইরেনের আতঙ্কে কাঁপছে সাইপ্রাস আর সেখানে হবে বিশ্বমানের দাবা লড়াই – এবেলা

এবেলা ডেস্কঃ

সাইপ্রাসে আয়োজিত আসন্ন ক্যান্ডিডেটস দাবা প্রতিযোগিতার নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ড্রোন হামলার আশঙ্কায় তিনি এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সংশয়ে রয়েছেন। হাম্পির মতে, যেখানে ক্ষেপণাস্ত্র বা বোমার সাইরেন বাজার ঝুঁকি রয়েছে, সেখানে এমন বড় আসর আয়োজনের কোনো যুক্তি নেই। শান্তি ও স্বস্তিহীন পরিবেশে জীবন বাজি রেখে খেলতে যাওয়ার পক্ষপাতী নন এই তারকা দাবাড়ু।

নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও কেন এমন বিপজ্জনক স্থানে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাম্পি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, ব্যক্তিগতভাবে টুর্নামেন্টে অংশ নেওয়া বড় কথা নয়, বরং জীবনের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। যদিও দিব্যা দেশমুখ বা আর বৈশালীর মতো অন্য ভারতীয় দাবাড়ুদের নাম তালিকায় রয়েছে, তবে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে হাম্পির এই সাহসী বয়ান আন্তর্জাতিক দাবা মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *