লেটেস্ট নিউজ

ব্যক্তিগত বার্তা কি সত্যিই নিরাপদ? মেটার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ নিয়ে বড়সড় বিতর্ক শুরু হয়েছে। সান ফ্রান্সিসকোর আদালতে দায়ের করা এক মামলায় অভিযোগ উঠেছে যে, ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা গোপন রাখার দাবিটি বিভ্রান্তিকর। সংস্থাটি গোপনে মেসেজ সংরক্ষণ ও বিশ্লেষণ করে বলে দাবি করা হয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

তবে মেটা এই অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ও ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, গত এক দশক ধরে তারা সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রোটোকল ব্যবহার করছে। ভারতসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এই আইনি লড়াইয়ের সঙ্গে যুক্ত হওয়ায় ডিজিটাল নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *