লেটেস্ট নিউজ

ব্যক্তির ওপর রাগে দল ছাড়বেন না পুরুলিয়ায় হারানো জমি পুনরুদ্ধারে অভিষেকের হুঙ্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জঙ্গলমহলে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। বুধবার পুরুলিয়ার হুড়া ব্লকের লধুড়কায় এক জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মী-সমর্থকদের কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, কোনও স্থানীয় নেতার আচরণে ক্ষোভ থাকলে সেই রাগে দল থেকে মুখ ফেরানো ঠিক হবে না। বরং অভিযোগ থাকলে সরাসরি ‘এক ডাকে অভিষেক’ নম্বরে ফোন করার পরামর্শ দেন তিনি। উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেওয়ার আর্জি জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

এদিন সভা থেকে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে চ্যালেঞ্জ ছুঁড়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বিতর্কের আহ্বান জানান অভিষেক। রেল পরিষেবা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করে তিনি বলেন, বিজেপি চক্রান্ত করলেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পর্যন্ত এই প্রকল্প বন্ধ হবে না। জেলার আইটিআই, পলিটেকনিক ও হাসপাতালের দাবি পূরণের আশ্বাস দিয়ে তিনি দাবি করেন, জেলার নয়টি আসনেই তৃণমূলকে জয়ী করলে সমস্ত দায়ভার তিনি নিজে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *