ব্যর্থ টপ অর্ডার: নিউজিল্যান্ডের কাছে চূর্ণ ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশাখাপত্তনমে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের ২১৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫০ রানে হারল ভারত। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ব্যর্থতায় শুরুতেই বিপর্যয়ে পড়ে টপ অর্ডার। এমনকি অধিনায়ক সূর্যকুমার যাদবও এদিন দ্রুত সাজঘরে ফেরেন, যা দলের ওপর প্রবল চাপ সৃষ্টি করে।
মাঝপথে শিবম দুবে ১৫ বলে দ্রুততম ফিফটি হাঁকিয়ে জয়ের আশা জাগালেও ২৩ বলে ৬৫ রানে রান আউট হয়ে ফেরেন। রিঙ্কু সিংয়ের ৩৯ রানের লড়াই যথেষ্ট ছিল না। ফলে ১৬৫ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। বিশ্বকাপের আগে টপ অর্ডারের এমন দায়সারা ব্যাটিং অনেক প্রশ্ন তুলে দিল।

