লেটেস্ট নিউজ

ব্যর্থ ট্রাম্পের শান্তি প্রস্তাব গাজায় ইজরায়েলি হানায় বাড়ছে যুদ্ধের রক্তক্ষয়ী মেঘ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাব এবং রাষ্ট্রসংঘের সিলমোহরের তোয়াক্কা না করেই গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। উত্তর ও মধ্য গাজায় ধারাবাহিক বোমাবর্ষণে শিশুসহ বহু মানুষের মৃত্যুর খবর মিলেছে, যার ফলে ধূলিসাৎ হয়েছে যুদ্ধবিরতির আশা। ইজরায়েলি বাহিনীর এই আগ্রাসনে পরিস্থিতি এখন চরম উত্তপ্ত।

সম্প্রতি হামাসের এক শীর্ষ কমান্ডারের মৃত্যুর পর সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, শান্তিচুক্তি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকায় মধ্যপ্রাচ্যে ফের বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের সম্ভাবনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে গাজায় শান্তি ফেরা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *