লেটেস্ট নিউজ

ব্যর্থ শুবমান গিল: ২ বলেই শেষ লড়াই – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘদিন পর রঞ্জি ট্রফিতে ফিরেই চরম হতাশ করলেন পাঞ্জাব অধিনায়ক শুবমান গিল। বৃহস্পতিবার রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। বাঁ-হাতি স্পিনার পার্থ ভূতের বলে এলবিডব্লু হয়ে মাত্র ২ বল ক্রিজে স্থায়ী হন এই তারকা ব্যাটার।

এক বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরে বড় স্করের প্রত্যাশা থাকলেও ব্যর্থ হন গিল। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটেও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন ভারতীয় দলের এই অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ার পর রঞ্জি ট্রফির এই পারফরম্যান্স তাঁর ওপর চাপ আরও বাড়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *