লেটেস্ট নিউজ

ব্যাঙ্ক অফ বরোদায় বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যাঙ্ক অফ বরোদা তাদের ক্যাপিটাল মার্কেটিং বিভাগে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ, গুজরাত, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুসহ দেশের বিভিন্ন প্রান্তের দফতরে মোট ১০৬ জন প্রার্থীকে নিয়োগ করা হবে। উল্লেখ্য, এর মধ্যে শুধুমাত্র কলকাতায় পাঁচটি শূন্যপদ রয়েছে। এই পদে নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক অথবা দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ক্যাপিটাল মার্কেট, ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট সংক্রান্ত কাজে অন্তত ছয় মাসের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্তাবলি পূরণকারী যোগ্য প্রার্থীরাই এই পদের জন্য বিবেচিত হবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া ই-মেল আইডিতে প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে পোস্টিং পাওয়ার এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *