ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ হলেও কি টাকা ফেরত পাবেন? RBI-এর নতুন নিয়মে আপনার পকেটে ঢুকবে ২৫ হাজার টাকা! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : অনলাইন লেনদেনের যুগে আপনার কষ্টার্জিত টাকা কি সুরক্ষিত? ফোনের ওপারে থাকা প্রতারকের পাতা ফাঁদে পা দিয়ে ওটিপি শেয়ার করে ফেললেও এখন আর মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে না। ডিজিটাল জালিয়াতির কবলে পড়া সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক। অনিচ্ছাকৃতভাবে প্রতারিত হলে গ্রাহকরা এখন সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাবেন।
এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের বড় স্বস্তি মিলবে, কারণ অধিকাংশ জালিয়াতিই ৫০ হাজার টাকার কম হয়। ‘ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস’ ফান্ড থেকে এই ক্ষতিপূরণের ৮৫ শতাংশ অর্থ দেওয়া হবে। তবে মনে রাখবেন, জীবনে মাত্র একবারই এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষের আস্থা ফেরাতে এবং বড়সড় আর্থিক বিপর্যয় থেকে বাঁচাতে কেন্দ্রীয় ব্যাঙ্কের এই কবজ নিঃসন্দেহে একটি বৈপ্লবিক পদক্ষেপ।

