ব্যাঙ্ক লকারে সোনা কি আদেও নিরাপদ? বড় ক্ষতির মুখে পড়ার আগেই জানুন আসল সত্যি! – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যাঙ্ক লকারে গয়না রেখে নিশ্চিন্তে থাকছেন? সাবধান! রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, চুরি বা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে লকার ভাড়ার সর্বোচ্চ ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ মিলতে পারে। অর্থাৎ, লকার ভাড়া ২ হাজার টাকা হলে মাত্র ২ লক্ষ টাকা পর্যন্ত দায় নেবে ব্যাঙ্ক। গয়নার আসল মূল্য এর চেয়ে অনেক বেশি হলেও ব্যাঙ্কের থেকে অতিরিক্ত অর্থ পাওয়ার কোনো সুযোগ নেই।
এছাড়া, ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে গয়না নষ্ট হলে ব্যাঙ্ক কোনো দায়ভার গ্রহণ করে না। যেহেতু লকারে কী আছে তা ব্যাঙ্কের অজানা, তাই তারা এর বীমাও করে না। এমন পরিস্থিতিতে প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যক্তিগত গয়না বীমা বা গোল্ড ওভারড্রাফটের মতো বিকল্প বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। বিমার মাধ্যমেই কেবল চুরি ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা করা সম্ভব।

