লেটেস্ট নিউজ

ব্যারেটোর ম্যাজিক এবং পাওলোর দুরন্ত কামব্যাকে শিলিগুড়িতে হারল নর্থ বেঙ্গল ইউনাইটেড

বেঙ্গল সুপার লিগে রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অভাবনীয় জয় ছিনিয়ে নিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। ম্যাচের ১৯ মিনিটে আমোর গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি জোসে ব্যারেটোর শিষ্যরা। বিরতির পর খোলনলচে বদলে ফেলে হাওড়া-হুগলি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার পাওলো সিজারের ৬০ মিনিটের গোলে সমতা ফেরানোর পর, ৭৮ মিনিটে ডেভিড লৌরেমবামের জয়সূচক গোল ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় তারা।

এই রোমাঞ্চকর জয়ের ফলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল ওয়ারিয়র্সরা। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ডেভিড। অন্যদিকে, ঘরের মাঠে হেরে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেল নর্থ বেঙ্গল ইউনাইটেড। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মেহতাব হোসেনের প্রশিক্ষিত সুন্দরবন বেঙ্গল অটো এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *