ব্রহ্মসের চেয়েও দ্রুত ঘাতক মিসাইল পাবে ভারত! মোদি-নেতানিয়াহু মেগা চুক্তিতে কাঁপছে শত্রুদেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 26, 202612:47 pm
তেল আভিভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা রাখতেই বদলে গেল দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণ। ইজরায়েলের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মউ (MoU) স্বাক্ষর কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে বিশ্বের সবথেকে বিধ্বংসী ও দ্রুততম মারণাস্ত্র। এই চুক্তির কেন্দ্রে রয়েছে রহস্যময় ও অতি-শক্তিশালী মিসাইল ‘গোল্ডেন হরাইজোন’।
কী এই গোল্ডেন হরাইজোন এবং কেন এটি অজেয়?
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘গোল্ডেন হরাইজোন’ বর্তমানে পৃথিবীর দ্রুততম ক্ষেপণাস্ত্র, যার গতিবেগ ভারতের গর্ব ব্রহ্মসকেও হার মানায়। সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণযোগ্য এই মিসাইল ১০০০ থেকে ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে চোখের নিমেষে আঘাত হানতে পারে। শুধু তাই নয়, মাটির গভীরে থাকা বাঙ্কার বা পরমাণু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই প্রযুক্তি।
ইজরায়েলের ‘তিলক’ ভারতের কপালে
মোদির এই সফরে কেবল গোল্ডেন হরাইজোন নয়, ভারত পেতে চলেছে ইজরায়েলের বিশ্বখ্যাত প্রতিরক্ষা কবচগুলোও। চুক্তির তালিকায় রয়েছে—
- আয়রন ডোম: যা শত্রুর রকেট হামলা মাঝপথেই রুখে দেয়।
- আয়রন বিম: লেজার প্রযুক্তির মাধ্যমে আকাশপথের ষড়যন্ত্র নিমেষে ছাই করে দেবে।
- ডেভিড স্লিং: ৩০০ কিলোমিটার রেঞ্জের ড্রোন ও মিসাইল ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম।
বন্ধুত্বের নতুন উচ্চতা
ইজরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান অনিশ্চিত পৃথিবীতে ভারত ও ইজরায়েলের মতো শক্তিশালী অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। পাল্টা বার্তায় বেঞ্জামিন নেতানিয়াহু কেবল অস্ত্র নয়, ভারতকে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারত এখন প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভর হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল।

