ব্রিটেনের রাজসম্মানে ভূষিত বাঙালি কন্যা! ইশা গুহর অনন্য সাফল্যে গর্বিত কলকাতা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজা তৃতীয় চার্লসের দপ্তর থেকে এবার বড় ঘোষণা! ব্রিটেনের পঞ্চম সর্বোচ্চ সম্মান ‘মেম্বার অফ মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ পাচ্ছেন কলকাতা বংশোদ্ভূত ক্রিকেটার ইশা গুহ। জাতীয় দলে শতাধিক ম্যাচ খেলা এই প্রাক্তন পেসার আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন এবং ২০০৯ সালে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতাতে মুখ্য ভূমিকা পালন করেন।
দীর্ঘ ক্রিকেটীয় ক্যারিয়ারে ৮টি টেস্ট, ৮৩টি ওয়ানডে এবং ২২টি টি-২০ খেলা ইশা বর্তমানে একজন জনপ্রিয় ধারাভাষ্যকার। মূলত মাঠের লড়াই এবং অবসর পরবর্তী সময়ে নারী ক্ষমতায়ন ও সমাজকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিরল সম্মান প্রদান করা হচ্ছে।

