লেটেস্ট নিউজ

ব্রেকআপের ধাক্কা সামলে কি নতুন সঙ্গী খুঁজছেন? শুরু করার আগে মিলিয়ে নিন ৪ শর্ত! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিচ্ছেদের তিক্ত যন্ত্রণা বা প্রতারণার কষ্ট কাটিয়ে ফের ডেটিং শুরু করা সহজ নয়। তবে সারাজীবন একাকিত্বে ডুবে থাকা আসাম্ভব। নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজের উদ্দেশ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি। আপনি বন্ধুত্বের খোঁজ করছেন নাকি সিরিয়াস রিলেশনশিপ— তা আগে নিজেকে স্পষ্টভাবে বুঝিয়ে দিন। একইসঙ্গে অতীতকে পুরোপুরি মেনে নিয়ে সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগোলে নতুন পথচলা অনেক বেশি মসৃণ ও স্বস্তিদায়ক হতে পারে।

নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো করবেন না। প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একে অপরকে চেনার চেষ্টা করুন এবং প্রত্যাশাগুলো খোলাখুলি আলোচনা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ডেটিংয়ের সময় যদি বারবার প্রাক্তনের স্মৃতি মনে পড়ে, তবে বুঝবেন আপনি এখনও মানসিকভাবে তৈরি নন। মন থেকে পুরোনো অধ্যায় মুছে ফেলে বর্তমানকে গ্রহণ করতে পারলেই একটি সুন্দর ও সুখী সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *