ভবানীপুরের ঘরে ঘরে পৌঁছাতে বিশেষ লিফলেট নিয়ে নামছে তৃণমূল – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের সাফল্যের ধারা বজায় রেখে এবার ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগানকে হাতিয়ার করেছে ঘাসফুল শিবির। গতবারের চেয়েও জয়ের ব্যবধান রেকর্ড পরিমাণে বাড়াতে সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, বাড়ি বাড়ি গিয়ে প্রচার এবং সরাসরি জনসংযোগের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। ভোটারদের হাতে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান সম্বলিত লিফলেট তুলে দেবেন কর্মীরা। প্রায় ৪০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়লেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা ও শান্তিপূর্ণ প্রচারের মাধ্যমে বড় জয় ছিনিয়ে আনতে আত্মবিশ্বাসী নেতৃত্ব।

