ভয়াবহ! আমেরিকার তুষারঝড়ে মৃত্যুমিছিল, অন্ধকারে লক্ষ লক্ষ ঘরবাড়ি – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রকৃতির তাণ্ডব অব্যাহত। গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম তুষারঝড় ও হাড়কাঁপানো শৈত্যপ্রবাহে কার্যত বিপর্যস্ত জনজীবন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।
পরিস্থিতি এতটাই জটিল যে, প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। প্রবল তুষারপাতের জেরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে প্রায় ৩.৮ লক্ষ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে ডুবে আছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই দুর্গতদের উদ্ধারে এবং পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।

