ভয়াবহ ঋণের ফাঁদ আর আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে চরম বিপর্যয়ের মুখে পাকিস্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
আর্থিক ও রাজনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানে ঋণের পরিমাণ বর্তমানে ৭৯,৩২২ বিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে। ইরান-আমেরিকা উত্তেজনায় তেল সরবরাহ বন্ধ হওয়ায় এবং আফগানিস্তান সীমান্তে যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। পরিস্থিতি সামাল দিতে সরকারি খরচ ও মন্ত্রীদের বেতন কমানো হয়েছে, যেখানে মুদ্রাস্ফীতি ৩০ শতাংশ ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
সীমান্তে সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলো বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী। আইএমএফ থেকে বারবার বেলআউট প্যাকেজ নিয়েও দেশটি দেউলিয়া হওয়া আটকাতে পারছে না। বর্তমানে জ্বালানি ও খাদ্যসংকটে পাকিস্তানের সাধারণ মানুষের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

