লেটেস্ট নিউজ

ভয়ে বাঙ্কারে নেই খামেনেই: আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানে সরকার বিরোধী তীব্র আন্দোলন ও ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে উত্তপ্ত আন্তর্জাতিক মহল। এরই মধ্যে মুম্বইয়ে ইরানের কনসুল জেনারেল স্পষ্ট জানিয়েছেন, মার্কিন ভয়ে সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনেই কোথাও লুকিয়ে নেই। বরং যেকোনো মার্কিন হামলা প্রতিহত করতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত।

এদিকে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি ও ধসে পড়া অর্থনীতির প্রতিবাদে উত্তাল গোটা ইরান। সরকারি দমনপীড়নে প্রাণহানির সংখ্যা ১৬ হাজারে পৌঁছেছে বলে চিকিৎসকদের দাবি। বিক্ষোভকারীরা মার্কিন হস্তক্ষেপের আশা করলেও তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে। সব মিলিয়ে ইরান পরিস্থিতি এখন চরম সংকটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *