লেটেস্ট নিউজ

ভরা ক্লাসরুমে ছাত্রীকে ‘আই লাভ ইউ’ বলে হাঁটু গেড়ে প্রস্তাব অধ্যাপকের! জুটল গণধোলাই ও জুতোপেটা – এবেলা

এবেলা ডেস্কঃ

মেডিক্যাল কলেজের ক্লাসরুমে ছাত্রীকে প্রেম নিবেদন করে বিপাকে অধ্যাপক। ‘হিন্ট’ পেয়েছিলেন দাবি করে সকলের সামনে হাঁটু গেড়ে বসে প্রস্তাব দিতেই রণক্ষেত্র হয়ে ওঠে ক্যাম্পাস। ক্ষুব্ধ পড়ুয়ারা অভিযুক্ত শিক্ষক আব্দুলকে ঘিরে ধরে গণধোলাই দেয়। এমনকি খোদ ওই ছাত্রীও অধ্যাপককে জুতোপেটা করেন বলে অভিযোগ। কর্নাটকের শ্রী সিদ্ধার্থ মেডিক্যাল কলেজের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ওই সহকারী অধ্যাপককে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *