লেটেস্ট নিউজ

ভাগ্যবদলের লড়াই শুরু! মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

আজ বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা। পর্ষদ নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে। প্রথম দিনে পরীক্ষার্থীরা বাংলা, উর্দু ও ইংরেজি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরীক্ষা শুরুর প্রাক্কালে পরীক্ষার্থীদের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সামাজিক মাধ্যমে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকল শিক্ষার্থীর প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে তাদের জীবন আরও সুন্দর ও সফল হওয়ার আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর এই উৎসাহব্যঞ্জক বার্তা পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *