লেটেস্ট নিউজ

ভাগ্য নির্ধারণের ক্ষণ: জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে কার মাথায় উঠবে রাজমুকুট?

দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসন শেষে এক ঐতিহাসিক নির্বাচনে ভোট দিল বাংলাদেশ। ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী প্রথম এই জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষে এখন দেশজুড়ে চলছে টানটান উত্তেজনার ভোটগণনা। প্রায় ৯ লক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর প্রহরায় অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল লড়াই হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। একইসঙ্গে ৮৪ দফা সংস্কার প্যাকেজ নিয়ে গণভোটের রায় জানতেও মুখিয়ে আছে গোটা দেশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরা তারেক রহমান এই দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। ৩৫ বছর পর নতুন প্রধানমন্ত্রী পাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশে ৫টি দল ও অসংখ্য নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কর্মসংস্থান ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি জনসমর্থন টানার চেষ্টা করলেও, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের শক্ত টক্কর নির্বাচনের ফলাফলকে নাটকীয় করে তুলতে পারে। এখন দেখার বিষয়, নতুন বাংলাদেশের শাসনভার শেষ পর্যন্ত কার হাতে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *