লেটেস্ট নিউজ

ভারতকে চরম কটাক্ষ পাকিস্তানের! বিশ্বকাপ শুরুর আগে তুঙ্গে করমর্দন বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রোমোতে ভারতকে বিঁধল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভিডিওতে এক ট্যাক্সি চালককে বলতে শোনা যায়, “আপনি হাত মেলাতে ভুলে গেলেন, মনে হচ্ছে প্রতিবেশী দেশেও কয়েক দিন থেকেছেন।” নাম না নিলেও আতিথেয়তা ও করমর্দন ইস্যুতে এটি যে সরাসরি ভারতের প্রতি খোঁচা, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

মূলত গত এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের পাক খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো এবং ট্রফি গ্রহণ না করার রেশ টেনেই এই বিতর্ক। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে শ্রীলঙ্কার মাটিতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তার আগেই এই ভিডিও বারুদ ছড়াল ক্রিকেট মহলে। ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের প্রভাবে করমর্দন এড়িয়ে চলার পুরনো বিতর্ক ফের নতুন মাত্রা পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *