লেটেস্ট নিউজ

ভারতীয়দের ট্রাম্প-ঝটকা! ২৯ জানুয়ারি বড় ঘোষণার পথে আমেরিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত-আমেরিকা কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন এবার চরম পর্যায়ে পৌঁছাতে চলেছে। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানির বিষয়ে ভারতের অনড় অবস্থানে ক্ষুব্ধ ওয়াশিংটন একের পর এক কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন যে, রাশিয়া থেকে তেল কেনার পালটা হিসেবে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বা ট্যারিফ আরোপ করা হতে পারে। কিন্তু এবার আঘাত আসতে চলেছে সরাসরি কর্মসংস্থানে।

ইতিমধ্যেই H-1B ভিসার ফি বৃদ্ধি করে ভারতীয় আইটি পেশাদারদের পকেটে টান দিয়েছে মার্কিন প্রশাসন। তবে সাম্প্রতিকতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি সম্ভাব্য সিদ্ধান্ত। স্থানীয় মার্কিনিদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্লোরিডা প্রশাসন প্রস্তাব দিয়েছে যে, আগামী এক বছর H-1B ভিসা ধারীদের কোনো নতুন চাকরিতে নিয়োগ দেওয়া হবে না।

আগামী ২৯ জানুয়ারি ফ্লোরিডার অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড এই প্রস্তাবটি অনুমোদনের জন্য বৈঠকে বসতে চলেছে। যেহেতু আমেরিকায় H-1B ভিসা ব্যবহারকারীদের সিংহভাগই ভারতীয় ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ, তাই এই সিদ্ধান্ত কার্যকর হলে তা ভারতীয় আইটি সেক্টরের জন্য এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এর ফলে হাজার হাজার ভারতীয় মেধাবী যুবকের স্বপ্ন এবং জীবিকা এখন অনিশ্চয়তার মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *