ভারতী-হর্ষের ঘরে নতুন অতিথি, প্রকাশ্যে এল খুদে ‘যশবীর’-এর প্রথম ঝলক – এবেলা
এবেলা ডেস্কঃ
জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া তাঁদের দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন যশবীর। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে নবজাতকের প্রথম ছবি প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। লাল পোশাকে ভারতী এবং বেগুনি কুর্তায় হর্ষের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছে বড় ছেলে লক্ষ ও ছোট্ট যশবীর।
২০২২ সালে প্রথম সন্তান লক্ষের জন্মের পর, গত ১৯ ডিসেম্বর দ্বিতীয় পুত্রসন্তানের আগমনের খবর জানিয়েছিলেন তাঁরা। নামকরণ অনুষ্ঠানের এই মিষ্টি মুহূর্তগুলো প্রকাশ্যে আসতেই সুনীল শেঠি, মালাইকা অরোরাসহ বিনোদন জগতের তারকারা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। নতুন অতিথিকে ঘিরে লিম্বাচিয়া পরিবারে এখন বইছে খুশির জোয়ার।

