লেটেস্ট নিউজ

ভারতের অপারেশন সিঁদুরে কাঁপছে ইসলামাবাদ বাঙ্কারে লুকানোর প্রস্তাব পেয়েছিলেন পাক প্রেসিডেন্ট

ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুরে’র তীব্রতায় পাকিস্তান যে কতটা দিশেহারা হয়ে পড়েছিল, তা খোদ প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বক্তব্যে স্পষ্ট হয়েছে। শনিবার এক অনুষ্ঠানে তিনি স্বীকার করেন, অভিযান চলাকালীন প্রাণ বাঁচাতে তার মিলিটারি সেক্রেটারি তাকে দ্রুত বাঙ্কারে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। যদিও তিনি সেই প্রস্তাবে রাজি হননি বলে দাবি করেছেন, তবে তার এই স্বীকারোক্তি পাক সেনাপ্রধানের করা যুদ্ধের বড়াইকে কার্যত মিথ্যে প্রমাণ করেছে।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে ৭ মে পাল্টা আঘাত হানে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে এই বিশেষ অপারেশন চালানো হয়। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে শুধুমাত্র সন্ত্রাসবাদীদের লক্ষ্য করে চালানো এই সাঁড়াশি অভিযানে ইসলামাবাদ যে চরম আতঙ্কিত হয়ে পড়েছিল, প্রেসিডেন্টের এই মন্তব্যেই তা প্রমাণিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *