লেটেস্ট নিউজ

ভারতের আকাশে ওড়বে রাশিয়ার স্টিলথ ফাইটার? সুভয়-৫৭ নিয়ে বড়সড় চমক!

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়ে রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার সুভয়-৫৭ (Sukhoi Su-57) যৌথ উৎপাদনের প্রস্তাব ঘিরে আলোচনা তুঙ্গে। প্রতিরক্ষা মহলের খবর অনুযায়ী, ২০২৫ সালের মার্চে প্রযুক্তি হস্তান্তরের এই প্রস্তাবটি ভারতের কাছে রাখা হয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের (HAL) নাসিক ইউনিট এই প্রকল্পে প্রধান ভূমিকা নিতে পারে, কারণ তাদের ইতিমধ্যেই সুভয়-৩০ এমকেআই উৎপাদনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, চীনের জে-২০ স্টিলথ ফাইটারের মোকাবিলার পাশাপাশি দেশীয় এএমসিএ (AMCA) কর্মসূচির প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ সহায়ক হতে পারে। প্রস্তাবিত প্রতিটি ইউনিটের দাম প্রায় ৫০ মিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক ও কৌশলগত দিকগুলো খতিয়ে দেখছে কেন্দ্র। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা শিল্পে এক নতুন দিগন্তের উন্মোচন হবে।

x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *