লেটেস্ট নিউজ

ভারতের ওপর মিসাইল হামলার হুমকি দিয়ে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিলেন পাক নেতা

ভারতের অখণ্ড ভারত ভাবনার পাল্টায় বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিলেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতা কামরান সাঈদ উসমানি। এক ভিডিও বার্তায় তিনি হুঁশিয়ারি দেন যে, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানলে পাকিস্তান মিসাইল ছুড়ে তার জবাব দেবে। দিল্লির যেকোনো পদক্ষেপ রুখতে তিনি দুই দেশের মধ্যে শক্তিশালী সামরিক জোট গঠনের প্রস্তাবও দেন।

উসমানি আরও দাবি করেন, বাংলাদেশের জলসীমা দখল বা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে ভারত ষড়যন্ত্র করছে। ভারত-বাংলাদেশ সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার মধ্যেই তার এই উসকানিমূলক মন্তব্য চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের মাটিতে পাক সেনা ঘাঁটি স্থাপনের আহ্বান জানিয়ে তিনি ভারতের বিরুদ্ধে মুসলিম তরুণদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *