ভারতের ওপর শুল্ক কমাবে ট্রাম্প প্রশাসন! নেপথ্যে কী কারণ? – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে অর্ধেকে নামানোর ইঙ্গিত দিয়েছেন। ওয়াশিংটনের দাবি, ভারত রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দেওয়ায় এই ছাড় দেওয়ার পথে হাঁটছে আমেরিকা।
যদিও ভারত ও রাশিয়ার জ্বালানি বাণিজ্য নিয়ে বিতর্ক ও ভিন্নমত রয়েছে, তবে সাম্প্রতিক এই মন্তব্য দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের আলোচনা এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

