লেটেস্ট নিউজ

ভারতের কাছে সিরিজ হারের কোপ! বিশ্বকাপ দলে নেই দুই কিউই তারকা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে বিধ্বস্ত হয়ে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে নিউজিল্যান্ড। এই ভরাডুবির রেশ কাটতে না কাটতেই দল থেকে ছেঁটে ফেলা হলো পেসার ক্রিশ্চিয়ান ক্লার্ক ও ওপেনার টিম রবিনসনকে। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের এমন বিদায়ে কিউই শিবিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

বোর্ড সূত্রে জানানো হয়েছে, মূল দলে ফিরছেন জিমি নিশাম, লকি ফার্গুসন ও ফিন অ্যালেনের মতো তারকারা। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। পারথ স্কর্চার্সকে বিগ ব্যাশ জেতানো ফিন অ্যালেন এখন দলের তুরুপের তাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *