ভারতের কাছে হার: পাকিস্তান দলকে তীব্র কটাক্ষ প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট দলকে কঠোর সমালোচনায় বিঁধলেন প্রাক্তন লেগ-স্পিনার দানিশ কানেরিয়া। সূর্যকুমার যাদবদের দাপটে শাহিন শাহ আফ্রিদিদের অসহায় আত্মসমর্পণ দেখে তিনি রীতিমতো উপহাস করেছেন। কানেরিয়া ক্ষোভ উগরে দিয়ে বলেন যে, ভারতের বিরুদ্ধে মাঠে নেমে এমন লজ্জাজনক পারফরম্যান্সের চেয়ে পাকিস্তান দল ম্যাচটি বয়কট করলেই বরং ভালো করত।
প্রাক্তন এই ক্রিকেটারের মতে, লড়াই বিহীন এমন হার দলের জন্য অত্যন্ত আসাম্মানজনক। তিনি মনে করেন, ম্যাচটি না খেললে অন্তত পরাজয়ের এই চরম লজ্জা এড়ানো যেত। সালমান আলি আঘার নেতৃত্বাধীন পাক বাহিনীর কৌশল ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দানিশ স্পষ্ট জানান, বর্তমান দলের পারফরম্যান্স এতটাই হতাশাজনক যে তাদের নিয়ে এখন কেবল পরিহাসই করা চলে।

