লেটেস্ট নিউজ

ভারতের পকেটে রুদ্ধশ্বাস জয়, বৈভবের অবিশ্বাস্য ক্যাচে কপাল পুড়ল বাংলাদেশের – এবেলা

এবেলা ডেস্কঃ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ১৮ রানে হারিয়ে জয়যাত্রা বজায় রাখল ভারত। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ যখন টাইগারদের হাতের মুঠোয়, ঠিক তখনই লং-অনে বৈভব সূর্যবংশীর একটি অতিমানবিক ক্যাচ খেলার মোড় ঘুরিয়ে দেয়। বাউন্ডারিতে ভারসাম্য হারিয়েও বুদ্ধিমত্তার সাথে বলটি হাওয়ায় ভাসিয়ে পুনরায় তালুবন্দি করেন তিনি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৩৮ রানে অলআউট হয়। দলের পক্ষে সূর্যবংশী ৭২ ও অভিজ্ঞান কুণ্ডু ৮০ রান করেন। জবাবে বাংলাদেশ এক পর্যায়ে জয়ের পথেই ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে তারা ১৪৬ রানে থমকে যায়। বৈভবের এই ম্যাচজয়ী ক্যাচটিই শেষ পর্যন্ত ভারতের জয় নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *