লেটেস্ট নিউজ

ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব বিসিবির, কী জানাল আইসিসি? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার বিষয়ে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটার ও সমর্থকদের নিরাপত্তার অজুহাতে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিসিবি। তারা আয়ারল্যান্ডের জায়গায় গ্রুপ ‘বি’-তে গিয়ে শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলার আবেদন জানালেও আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বলে জানা গেছে।

সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বইয়ে হওয়ার কথা। আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন করা হবে না। ফলে গ্রুপ বদল না হলে নির্ধারিত সূচি মেনেই ইডেনে খেলতে হবে বাংলাদেশকে। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *