ভারতের বিপক্ষে মিচেলের তাণ্ডব, গিলের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
ইন্দোরে ভারতীয় বোলারদের তুলোধোনা করে জোড়া শতরান করলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে মিচেল গড়েছেন নতুন রেকর্ড। কিউয়িদের এই দাপটে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেটে ৩৩৭ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায়।
দলের কঠিন সময়ে অধিনায়ক শুভমান গিলের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন স্টিভ স্মিথ। মাঠে ফিল্ড সাজানো থেকে বোলারদের পরামর্শ প্রদান— সবকিছুই সামলাতে দেখা যায় কেএল রাহুলকে। অর্শদীপ ও হর্ষিত রানা ৩টি করে উইকেট নিলেও ভারতীয় বোলারদের হতদ্যম পারফরম্যান্স চিন্তায় রেখেছে দলকে।

