লেটেস্ট নিউজ

ভারতের বিরুদ্ধে হার: জামাই শাহিনের পারফরম্যান্সে ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি, দল থেকে ছাঁটাইয়ের দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়ের পর এবার নিজের জামাই তথা পাক পেসার শাহিন শাহ আফ্রিদির ওপর মারাত্মক ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। কলম্বোয় অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের ১৭৫ রানের জবাবে পাকিস্তান মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শাহিন আফ্রিদি মাত্র ২ ওভার বল করে ৩১ রান দিয়ে বসেন, যা দলের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় শাহিদ আফ্রিদি সাফ জানান, শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম এবং শাদাব খানকে অবিলম্বে দল থেকে বাদ দেওয়া উচিত। তিনি আক্ষেপের সুরে বলেন, “আমার হাতে ক্ষমতা থাকলে এই তিনজনকে বসিয়ে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতাম। বছরের পর বছর ধরে খেলার পরেও যদি ভারতকে হারাতে না পারে, তবে তাদের খেলিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই।” নামিবিয়ার বিরুদ্ধেই এই সিনিয়রদের ছেঁটে ফেলার কড়া বার্তা দিয়েছেন তিনি।

আফ্রিদি আরও যোগ করেন যে, সিনিয়র ক্রিকেটার হিসেবে বাবর বা শাহিনরা দলের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। কোন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়, সেই নূন্যতম বোধ তাদের নেই বলেও তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, এর আগে বারবার শাহিনের পাশে দাঁড়ালেও, রবিবার ভারতের কাছে ৬১ রানে হারের পর জামাইয়ের হয়ে সওয়াল করার মানসিকতায় নেই শ্বশুর আফ্রিদি। এই হারের ফলে ভারতের সুপার এইট নিশ্চিত হলেও পাকিস্তানের বিশ্বকাপ অভিযান এখন খাদের কিনারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *