ভারতের বৈভবে কুপোকাত টাইগাররা! মাঠেই চরম উত্তেজনা, পাল্টা জবাবে রেকর্ড – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে মাঠেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যাট করতে নামা ভারতের বৈভব সূর্যবংশীর ওপর বাংলাদেশি ফিল্ডাররা চাপ সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে বাংলাদেশি ব্যাটার জাওয়াদ আবরার শালীনতার সীমা লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে।
প্রথমে মুখে ও পরে ব্যাটে জুতসই জবাব দেন বৈভব। তিনি ৬৭ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিরাট কোহলির রেকর্ড ভেঙে দেন। বৈভব ও অভিজ্ঞানের ব্যাটে ভর করে ভারত ২৩৮ রান সংগ্রহ করে। এখন দেখার বিষয়, রান তাড়া করতে নেমে বাংলাদেশ কেমন পারফর্ম করে।

